২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুবদলের এক নেতাকে বহিষ্কার, তিনজনকে শোকজ

জেলা যুবদলের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে।

ফরিদপুরে যুবদলের এক নেতাকে বহিষ্কার, তিনজনকে শোকজ
নুরুল আলম

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

ফরিদপুর জেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার; তিন নেতাকে শোকজ করা হয়েছে। 

শনিবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়। 

বহিষ্কৃত নুরুল আলম জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, নুরুল আলমের বিরুদ্ধে জেলা যুবদলের পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়া, দলীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

যুবদলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নুরুল আলমের কোনো কর্মকাণ্ডের দায় নেবে না বিএনপি। 

একই কারণে অন্য এক বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কেএম জাফর ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন জানান।