Published : 11 May 2026, 10:21 PM
পর্যায়ক্রমে দেশের সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসক হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দুষ্টুমি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশের জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী।