কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
মিনহাদুল হাসান রাফি বৃহস্পতিবার কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ জানান।
তিনি জানান, মিনহাদুল হাসান রাফি বৃহস্পতিবার কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার চারটি মামলা আছে।
