২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, জাল জব্দ

নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় ৬০ কোটি ৩৪ লাখ টাকা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

‎পিরোজপুরের কাউখালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে নৌবাহিনী।

শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধজাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম জানান। 

এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। 

‎

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ থেকে ২৫ অক্টোবর দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে। 

এরই অংশ হিসেবে নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা জাল আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে পুড়িয়ে দেওয়া হয়। 

নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় ৬০ কোটি ৩৪ লাখ টাকা।

‎

লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, পিরোজপুরসহ আশপাশের এলাকায় ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।