২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের কচা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ওটরার দেউরী বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিব হোসেন জানান।

বরিশালের কচা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
উজিরপুর মডেল থানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 08:00 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

বরিশালের উজিরপুর উপজেলায় কচা নদীর চরে আটকা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ওটরার দেউরী বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিব হোসেন জানান।

পুলিশ জানায়, যুবকের বয়স ৩০-৩২ বছর। তার পরনে কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট রয়েছে।

ওসি রাকিব হোসেন বলেন, লাশে পচন ধরেছে। হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

“ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানাতে পারব। পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”