২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে চার-পাঁচজন চোরাকারবারি পালিয়ে যায়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত থেকে অবৈধভাবে আনা ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 

বুধবার ভোরে উপজেলার সমশ্চূড়া বাজারে পূর্বপাশে অভিযান চালিয়ে এসব গরুর মাংস জব্দ করা হয় বলে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে চার-পাঁচজন চোরাকারবারি পালিয়ে যায়। পরে গাড়িভর্তি গরুর মাংসসহ ফ্রিজিং গাড়িটি জব্দ করে হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়।

বিজিবির নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাংস পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে।”