লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটার দায়ে ৮ লাখ টাকা জরিমানা
রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার এ তথ্য জানান।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে বলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্বপন কবিরাজকে আট লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, যারাই কৃষি জমিরি মাটি কাটবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
