২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে চার্জে লাগানো ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়ে ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 08:45 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চার্জে লাগানো ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কচাকাটা ইউনিয়নের তরিরহাট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কচাকাটা থানার ওসি বিশ্বদেব নাথ। 

নিহত ২৫ বছর বয়সি মমতা বেগম ওই গ্রামের মুকুল মিয়ার স্ত্রী।

মুকুল মিয়া বলেন, “সকাল সাড়ে ৭টায় মমতা প্রতিবেশী ও নিজ বাড়ির সীমানায় গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক চার্জে লাগানো একটি ইজিবাইকে তার হাত লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তিনি চিৎকার করেন।

“প্রতিবেশীরা মমতাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়ে ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান ওসি বিশ্বদেব নাথ।