০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

বিজিবি বলছে, তার সঙ্গে থাকা দলের অন্য যুবকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 03:59 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সোমবার গভীররাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা-সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক ২৩ বছর বয়সী আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

আটক ২৩ বছর বয়সী আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার মধ্যরাতে কয়েকজন বাংলাদেশি যুবক সীমান্ত পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ারচরের দোনালার মাথা এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।

আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলছে বলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান।