২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা‌দি হত‌্যা: রাজবাড়ী‌তে জুলাই যোদ্ধা‌দের বি‌ক্ষোভ

মি‌ছিল‌টি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়ক হ‌য়ে শ্রীপু‌রের জুলাই স্মৃ‌তিস্ত‌ম্ভে এসে শেষ হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 06:31 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব ম‌ঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত‌্যার প্রতিবা‌দ ও খু‌নি‌দের বিচা‌রের দা‌বি‌তে রাজবাড়ীতে বি‌ক্ষোভ মিছিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার দুপুর আড়াইটার দি‌কে রাজবাড়ীর সর্বস্ত‌রের জনগণ ও জুলাই বিপ্লবী ছাত্র সমা‌জের ব‌্যানা‌রে শহ‌রের বড় পুল থে‌কে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়। মি‌ছিল‌টি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়ক হ‌য়ে শ্রীপু‌রের জুলাই স্মৃ‌তিস্ত‌ম্ভে এসে শেষ হয়।

পরে সেখা‌নে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ শে‌ষে দোয়া মোনাজাত অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, হাদি‌ হত্যাকাণ্ড একটি নৃশংস ও নির্মম ঘটনা। ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিবাদ করায় তা‌কে হত‌্যা করা হ‌য়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও অপরাধ বাড়বে।  

অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তারা বলেন, অন‌্যথায় সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজীব মোল্লা, মিরাজুল মাজীদ তূর্য, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।