পিরোজপুরে নারীকে কুপিয়ে হত্যা
“হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না,” বলছে পুলিশ।
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার জুনিয়া গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আসমা আক্তার (৫০) জুনিয়া গ্রামের আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।
আসমা চাচাতো ভাই, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, “মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসে ছিলেন আসমা। সেসময় তার ছেলের বউ ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।”
পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
