২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৯৩

গ্রেপ্তররা মাদকসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৯৩
প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 01:20 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে গত ৭২ ঘণ্টায় ৯৩ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, “গত ৭২ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ৯৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।” 

তবে গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম। 

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।