২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিএনপি কর্মী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

গোলাম মোস্তফা ডাকু আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:29 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের (ভিটাপাড়া) এলাকার বাসিন্দা। 

সোমবার ভোর সাড়ে ৪টায় র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি দল বাড়ি থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে।

লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামানের বরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম মোস্তফার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, “শুনেছি, আটক ডাকু একসময় বিএনপি করতেন। দলের সঙ্গে এখনো সম্পৃক্ততা থাকলে দল ব্যবস্থা নেবে।” 

গোলাম মোস্তফা ডাকু আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।