ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে কমিটি প্রকাশ করা হয়।
বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে জহিরুল হক খোকনকে জ্যেষ্ঠ সহসভাপতি, আলী আজমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে ৩২ জনকে উপদেষ্টা, ১৮ জনকে সহসভাপতি, আটজনকে যুগ্ম সাধারণ সম্পাদক, চারজনকে সাংগঠনিক সম্পাদক এবং ৬৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আজ সকালেই কমিটি ঘোষণা করা হয়েছে।”
