২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

১৫ ডিসেম্বর বালিজুরীর সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়।

শেরপুরে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত
শেরপুরের গারো পাহাড়ের সীমান্তে বন্য হাতির পাল। ফাইল ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 08:36 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে বলে বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান।

নিহত আহমেদ আলী (৬৫) উপজেলার মালাকোচা গ্রামের প্রয়াত কানাই শেখের ছেলে। 

বনবিভাগ জানায়, বেশ কিছুদিন ধরে বন্যহাতির একটি দল গারো পাহাড়ে অবস্থান করছে। সকালে আহমেদ আলীসহ আরও দুই-তিন জন লাকড়ি কুড়াতে পাহাড়ের ভিতরে যান। এ সময় বন ্যহাতি তাদের আক্রমণ করে। 

অন্যরা দৌড়ে পালিয়ে আসতে পারলেও আহমেদ আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বনবিভাগের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

১৫ ডিসেম্বর বালিজুরীর সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়।