২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-৬: বিএনপির ফয়সল চৌধুরীর মনোনয়ন স্থগিত, এমরান বৈধ

এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেট-৬: বিএনপির ফয়সল চৌধুরীর মনোনয়ন স্থগিত, এমরান বৈধ
বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী (বায়ে) এবং ফয়সল আহমদ চৌধুরী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 07:18 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে দুজনকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। 

এর মধ্যে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। 

শনিবার দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, “মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে সমস্যা থাকায় ফয়সল চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।”

সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর স্বতন্ত্র ফখরুল ইসলামের মনোনয়ন যাছাই-বাছাইকালে বাতিল করা হয়।

এমরান আহমদ ও ফয়সল আহমদ সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রথমে এমরানকে এবং পরে ফয়সলকে মনোনয়ন দেওয়া হয়। 

২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন ফয়সল।