বগুড়ায় শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান টুকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় বগুড়া শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি এস এম মঈনউদ্দীন জানান।
গ্রেপ্তার মতিউর রহমান টুকু (৬৫) শাজাহানপুর উপজেলার বিহিগ্রামের বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং জেলা শ্রমিক লীগের সদস্য।
ওসি মঈনউদ্দীন বলেন, “বগুড়া জেলা শ্রমিক দলের অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি মতিউর রহমান টুকু। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।”
গ্রেপ্তারের পর টুকুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
