ফিস চপ উইথ নর্ নাগেটস
নর নাগেটস মিক্স দিয়ে তৈরি করুন মাছের এই মজাদার পদ।
উপকরণ
কোরাল মাছ, মোৎজারেলা চিজ, আলু, কাঁচামরিচ, তেল, ময়দা, পানি ও নর্ নাগেটস মিক্স।
পদ্ধতি
প্রথমেই ১শ’ গ্রাম কোরাল কাঁটা বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিন। আলু কেটে ৫টি টুকরা করে নিন। ১০ গ্রাম কাঁচামরিচ কুচি করে কেটে নিন।
কড়াই বা ফ্রাই প্যানে ১০ মিলিলিটার তেল ঢেলে তাতে কোরাল মাছ, আলু ও কাঁচামরিচ, ৫ টেবিল-চামচ নর্ নাগেটস মিক্স নিয়ে ১৫ মিনিট রান্না করুন। ঠাণ্ডা হয়ে গেলে তাতে যোগ করুন ২০ গ্রাম মোৎজারেলা চিজ। সবকিছু মাখিয়ে ভর্তা বানিয়ে নিন। এই ভর্তা থেকে ছোট ছোট বল তৈরি করুন।
আরেকটি বাটিতে ৩ টেবিল-চামচ নর্ নাগেটস মিক্স, ৬০ গ্রাম ময়দা ও ৫০ মিলিলিটার পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাছের ভর্তার বলগুলো এই মিশ্রণে ডুবিয়ে নিন। এবার কড়াই বা ফ্রাইপ্যানে বেশি করে তেল নিয়ে বলগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজুন।
হয়ে গেল ফিস চপ উইথ নর্ নাগেটস মিক্স। সসের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন।
পদ্ধতি আরও ভালোভাবে বুঝতে ভিডিও দেখুন।
