আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভায় হাসিনা মহিউদ্দিন
হাসিনা মহিউদ্দিনের আরব আমিরাত সফর উপলক্ষেই মতবিনিমিয় সভাটির আয়োজন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতে আল-আইনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে ওই মতবিনিময় সভাটি মূলত আয়োজন করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম এর সভাপতি হাসিনা মহিউদ্দিনের সৌজন্যে। তিনি বর্তমানে আমিরাত সফরে রয়েছেন।
আল আইন সুপার রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আল আইন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন।
যুগ্ম সম্পাদক শামসুর করিম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আল আইন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আবদুল কাদের সিদ্দিকী উপদেষ্টা মুনিরুল হক টুটুল, উপদেষ্টা মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, সহ সভাপতি শেখ আহম্মদ, সহ সভাপতি শেখ মনসুর আহমদ ও সহ সভাপতি সনজিত মহাজন।বক্তব্য রাখেন জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, যুগ্ম সম্পাদক ফজলুল করিম মাসুদ হাজারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেকান্দর শান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
এতে বক্তব্য দেওয়ার সময় হাসিনা মহিউদ্দিন প্রবাসীদের প্রতি বিএনপি জামায়াতের অপশাসনের দিনগুলোর কথা স্মরণ রেখে আসন্ন নির্বাচনে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
