২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ নাইট’

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 03:11 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বাংলাদেশ নাইট’ উদযাপন করেছে ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’ (বাফা)।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের ওভাল পার্কে পার্কচেস্টার সাউথ কন্ডোমিনিয়ামে এ অনুষ্ঠান করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টের শহীদের স্মরণ করা হয়। বাফার কার্যক্রমের বর্ণনায় পুঁথিপাঠ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবি শহীদ কাদরীর লেখা ‘হন্তারকদের প্রতি’ কবিতাটি আবৃত্তি করেন আনোয়ারুল হক লাভলু।

পরিবেশিত হয় বাফার নির্বাহী পরিচালক মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে সমবেত নাচ, নাট্যকার এ কে এ কবীরের ‘যুদ্ধ যুদ্ধ’ নাটকের অংশবিশেষ, আফতাবুজ্জামান স্পন্দনের পরিচালনায় সমবেত গিটার ও মাহমুদ সেলিম রচিত গীতিআলেখ্য ‘ইতিহাস কথা কও’-এর অংশবিশেষ।

অনুষ্ঠানে বাফার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সঞ্চালক শামীম আরা বেগম শামীম। ব্যবস্থাপনায় ছিলেন মুনিরা নুর, নাসির শিকদার ও ফারজানা ইয়াসমীন রেখা। সার্বিক সমন্বয় করেন বাফার প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন।