২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের বিকৃতি রোধে যুক্তরাষ্ট্রে নানা আয়োজন

সম্মিলিত অনুষ্ঠান করেছে ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার হিস্ট্রি প্রিজার্ভেশন নেটওয়ার্ক’, ‘সম্প্রীতি ফোরাম’ ও ‘ত্রিভুজ সঙ্গীত’ নামে তিনটি প্রবাসী সংগঠন।

মুক্তিযুদ্ধের বিকৃতি রোধে যুক্তরাষ্ট্রে নানা আয়োজন

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে আয়োজকরা

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 02:49 PM

Updated : 07 Dec 2022, 02:50 PM

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে যুক্তরাষ্ট্রে সম্মিলিত অনুষ্ঠান করেছে ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার হিস্ট্রি প্রিজার্ভেশন নেটওয়ার্ক’, ‘সম্প্রীতি ফোরাম’ ও ‘ত্রিভুজ সঙ্গীত’ নামে তিনটি প্রবাসী সংগঠন।

রোববার নর্থ ক্যারোলিনার ক্যারিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ-সম্প্রচার বিষয়ক নানা আয়োজন করেন তারা।

এবিএম নাসিরের ব্যবস্থাপনায় এতে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের ‘মুক্তিযুদ্ধের মানে কী’ শীর্ষক অনুষ্ঠান, গণসঙ্গীত, নাটক ও আবৃত্তি। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুরুন নবী ও লেখক আনিস আহমেদ। 

আনিস আহমেদ বলেন, “সময় যতটা বয়ে যাচ্ছে, ইতিহাস বিকৃতির আশঙ্কা ততই বাড়ছে। রাজনৈতিক বিভাজন যে জাতীয় পরিচিতির বিষয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি করতে পারে সেসব কারণে অবিকৃতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনসমক্ষে আনতে হবে।”

আল আমিন বাবুর পরিচালনায় গান শোনান নর্থ ক্যারোলিনার স্থানীয় শিল্পীরা। শেষ পর্বে ছিল মনোজ কুমার সেনের লেখা ও এবিএম নাসির পরিচালিত নাটক ‘রাজাকারের কিসসা’।