২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের জন্মদিনে আবুধাবিতে পুরস্কার পেলো শিশুরা

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 19 Oct 2022, 04:46 PM

Updated : 19 Oct 2022, 04:46 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করেন তারা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

পুরস্কার বিতরণ শেষে রাষ্ট্রদূত শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে শেখ রাসেলের  জন্মদিনের কেক কাটেন। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দেওয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।