২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে চলছে 'বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ' নিয়ে চিত্রপ্রদর্শনী

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ চিত্রপ্রদর্শনী চলবে।

কবির আল মাহমুদ

স্পেন থেকে

Published : 25 Oct 2022, 05:29 PM

Updated : 25 Oct 2022, 05:31 PM

স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজের চিত্রকর্ম নিয়ে 'বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে মাসব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে স্পেনে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় সোমবার সকালে মাদ্রিদে দূতাবাস মিলনায়তনে এ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক জানান, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ চিত্রপ্রদর্শনী চলবে।

এতে চিত্রশিল্পী ব্লাজকেজের ৩৩টি চিত্রকর্ম ছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, জাতিসংঘে ১৯৭৪ সালে তার ঐতিহাসিক বক্তৃতা ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকগুলোর আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।