আবুধাবিতে ‘বাংলাদেশ সমিতি ইউএই’ কার্যালয় উদ্বোধন
উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন কার্যালয় পেলো প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সমিতি ইউএই’।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবুধাবির ইলেক্ট্রা স্ট্রিটের ওমর বিন ইউসুফ মসজিদের কাছে সমিতির অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান করেন তারা।
ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপ প্রধান মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও জনতা ব্যাংক ইউএই'র প্রধান নির্বাহী আবদুল্লাহ আল আমিন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি শওকত আকবার, যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ বড়ুয়া, প্রচার সম্পাদক আবুল বশর ও নির্বাহী সদস্য মঈন উদ্দীন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ সমিতিকে দূতাবাসের আইনি কাঠামোর মধ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “কোভিড-১৯ মহামারী, মাঙ্কিপক্সের কারণে সৃষ্ট গ্লোবাল ইমার্জেন্সি পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এ ত্রিমুখী দুর্যোগের মধ্য দিয়ে যাওয়া বিশ্বের অর্থনীতি আজ চ্যালেঞ্জের মুখোমুখি। এ সংকটের সময় প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে স্বস্তি আনবে। তাই এ ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে।”
