১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নতুন কমিটি

আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নতুন কমিটি

আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী ও সদস্য সচিব কামরুজ্জামান টিটু

আ হ জুবেদ

কুয়েত থেকে

Published : 25 Jun 2023, 02:50 PM

Updated : 25 Jun 2023, 02:50 PM

নতুন কমিটি গঠন করেছে কুয়েতে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি, কুয়েত’।

এতে মুরাদুল হক চৌধুরী আহ্বায়ক, কামরুজ্জামান টিটু সদস্য সচিব ও বেলাল হোসেন যুগ্ম আহ্বায়ক হয়েছেন।

শনিবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ আহ্বায়ক কমিটির ঘোষণা আসে।

কামরুজ্জামান টিটু ও শামসুল হকের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল মুহিত নাজমুল।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মানিক মোল্লা ও ফরিদ উদ্দিন। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানান তারা।