যুক্তরাষ্ট্রে জাসদের সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সভা করেন তারা।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলটির যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন নেতারা।
মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোসাব্বির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনকের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, মো. আজাদ উদ্দিন, সামছুদ্দিন আজাদ ও আবু তালেব চৌধুরী চান্দু।
বক্তব্য দেন ফখরুল আলম, আবুল ফজল লিটন, শাহ মহিউদ্দিন সবুজ, শাহান খান, মো. শহিদুল ইসলাম, শাহীন আজমল, হাজী এনাম, খান শওকত, শেখ আতিকুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন ও জাকির হোসেন বাচ্চু।
