২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে জামালপুর সমিতির মিলনমেলা

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 10:47 AM

Updated : 12 Oct 2022, 10:47 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বার্ষিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসী সংগঠন ‘জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক’।

রোববার নিউ ইয়র্কের ব্রঙ্কসে আয়োজিত এ অনুষ্ঠানে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসে প্রবাসীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল আকন্দ।

উদযাপন কমিটির সদস্য-সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আশাফুদ্দৌল্লাহ্ লিটন। তিনি সংগঠনের কার্যকরী কমিটির সব সদস্যকে মঞ্চে ডাকেন এবং পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আশরাফুজ্জামান, উপদেষ্টা সাবেক সভাপতি মোর্শেদা জামান, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু হায়াত মোস্তফা হেলাল, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শেলী, উপদেষ্টা শাহ মো. ইমরান খান শাহীন, মো. মমিন, মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান, সাবেক সহ-সভাপতি জি ইউ টি হেলাল, শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, খন্দকার সালমান, মো. সেলিম, দীতি ভৌমিক, সনু সাহুনী, শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ স্বপন, মো. কামাল হোসেন, মোখলেছুর রহমান, মো. এ আই খান বিপ্লব, সৈয়দ আহমেদ বাবলা, মো. নুরুজ্জামান, নূর নবী, মো. সাইফুল ইসলাম ও মো. আজিজুর রহমান।