লস অ্যাঞ্জেলেসে আসালের কমিটি গঠিত
যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তাদের ১৮তম শাখা কমিটি গঠন করেছে।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মজিব সিদ্দিকী।
গত ৮ অগাস্ট আনুষ্ঠানিকভাবে এ শাখার কর্মকাণ্ড শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ইন্ডিয়াস ক্লে পিটের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান প্রবাসীদের এক সভা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে নিউ ইয়র্ক থেকে টেলিফোনে আসাল-এর প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন প্রধান অতিথি এবং ন্যাশনাল কমিটির সেক্রেটারি মো. করিম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন।
৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির অপর কর্মকর্তারা হলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুদ্দিন মানিক, করেসপন্ডিং সেক্রেটারি সুমন বড়ুয়া, ট্রেজারার এম ওয়াহিদ রহমান, পলিটিক্যাল ডাইরেক্টর মিকাইল খান, অর্গানাজিং ডাইরেক্টর মো. এ মাহবুব, উইমেন্স কমিটি চেয়ার সালমা পারভীন, ইমিগ্রেশন ডাইরেক্টর ওবায়দুল হক পীরজাদা, এক্সিকিউটিভ ডাইরেক্টর মুশফিকুর চৌধুরী খসরু, ভাইস প্রেসিডেন্ট আল-মামুন লস্কর, মাহাদী হাসান, নাসিরুদ্দিন চপল, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবদুল মোতালেব, মঞ্জুরুল আলম, মোহাম্মদ হারুনুর রশিদ ও আবদুর রব সোহান।
ট্রাস্টি মেম্বার হয়েছেন- মাহবুব আলী, আবুল বাসিত, বদরুল এ চৌধুরী, মোহাম্মদ ইফতেখার রহমান, কাঞ্চন চৌধুরী, মোহাম্মদ মেহেদী ও মাসুদ টিটো হোসেন।
কমিটির কর্মকর্তাদের শপথ করান মাফ মিসবাহ উদ্দীন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!
