২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৩ শিল্পীর আড্ডায় মুক্তিযুদ্ধের বিজয়গাথা

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন মুক্তিযোদ্ধা শিল্পী রথীন্দ্রনাথ রায়, রফিকুল আলম ও শহীদ হাসানকে নিয়ে আড্ডা

যুক্তরাষ্ট্রে ৩ শিল্পীর আড্ডায় মুক্তিযুদ্ধের বিজয়গাথা

রফিকুল আলমকে সম্মাননা দিচ্ছেন মুক্তিযোদ্ধা ও প্রবাসীরা

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 01:33 PM

Updated : 08 Oct 2022, 01:33 PM

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন মুক্তিযোদ্ধা শিল্পী রথীন্দ্রনাথ রায়, রফিকুল আলম ও শহীদ হাসানকে নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক আড্ডায় উঠে এলো মুক্তিযুদ্ধের বিজয়গাথা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ দফা আন্দোলনের সময় গণসঙ্গীত গাওয়া এ শিল্পীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে যাওয়ার স্মৃতিচারণ এবং গেরিলা ক্যাম্প থেকে কলকতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেওয়ার প্রসঙ্গ স্থান পায় এ আড্ডায়।

শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এ আয়োজন করেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, উপস্থাপনা করেন আদিত্য শাহীন।

আড্ডায় আরও অংশ নেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আমির আলী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আলিম খান আকাশ, ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের’ অধ্যক্ষ সবিতা দাস, সালেহা বেগম, শাহ ফারুক, দিনাত জাহান মুন্নী, নিলুফা শিরিন ও আলমগীর খান আলম।

আড্ডা শেষে গান শোনান তিন মুক্তিযোদ্ধা শিল্পী এবং শাহ মাহবুব ও দিপ্তি।