লন্ডনে বিজয় দিবসের কর্মসূচি জানাল ‘হৃদয়ে ৭১’
সভায় স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।
আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ঘিরে যুক্তরাষ্ট্রের লন্ডনে নিজেদের নানা কর্মসূচির কথা জানিয়েছে প্রবাসীদের সংগঠন ‘হৃদয়ে ৭১’।
সোমবার বিকালে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে পরামর্শ সভা করেন তারা। এতে অংশ নেন প্রবাসী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশজীবী ও মুক্তিযোদ্ধারা।
আসছে ১৬ ডিসেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সমাবেশ, সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংযুক্ত থেকে কার্যক্রম চালাবেন তারা।
‘হৃদয়ে ৭১’-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য পরিষ্কার, বাংলাদেশের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও ধারণ করে অগ্রসর হতে চাই।”
আরও বক্তব্য দেন রোয়াব উদ্দীন, আজিজুল আম্বিয়া, রাবেয়া জামান জোৎস্না, মুজিবুর হক মনি, মুর্শিদ উদ্দীন আহমদ, শাম ইসলাম, শেরওয়ান চৌধুরী, আবু হোসেন, ধনঞ্জয় পাল, আবদুর রাজ্জাক মোল্লা, নজরুল ইসলাম ওকিব, শাহাব আহমদ বাচ্চু, হারাধন ভৌমিক, আলীমুজ্জামান, মুক্তিযোদ্ধা ইনামুল হক, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, শাহাদাত আলী সুমিম, লিপি ফেরদৌসী, জলিল চৌধুরী, মনিরুজ্জামান, মিফাতুল নুর, লিপি হালদার, শামসুর সুমেল ও শাহ ফারুক আহমদ।
