ওয়াশিংটন ডি.সি. ও নিউ ইয়র্কে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
এ উপলক্ষে মঙ্গলবার ওয়াশিংটন ডি.সিতে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এবং নিউ ইয়র্কে কনস্যুলেট অফিসে নানা আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশ দূতাবাস ও নিউ ইয়র্কে কনস্যুলেট অফিস।
এ উপলক্ষে মঙ্গলবার ওয়াশিংটন ডি.সিতে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এবং নিউ ইয়র্কে কনস্যুলেট অফিসে নানা আয়োজন করেন তারা।
কর্মসূচিগুলোর মধ্যে ছিল কেক কাটা, রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ, রাসেলের প্রতিকৃতিতে ফুল দেওয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
দূতাবাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহেদুল ইসলাম, মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন ও কনস্যুলার (পলিটিক্যাল-১) মোহাম্মদ মনিরুজ্জামান।
অন্যদিকে নিউ ইয়র্ক কনস্যুলেটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম।
