২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় সম্মাননা পেলেন প্রবাসী বাংলাদেশি লেখক ও গণমাধ্যমকর্মীরা

এতে সেরা লেখক ও কলাম লেখকের পুরস্কার পেয়েছেন সিডনি প্রবাসী অজয় দাশগুপ্ত।

নোমান শামীম, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 07:41 PM

Updated : 29 Jul 2022, 07:41 PM

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রবর্তিত ‘মাল্টিকালচারাল অ্যান্ড ইন্ডেজিনিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড’- এ সম্মাননা দেওয়া হয়েছে প্রবাসী বাংলাদেশি লেখক, কলামনিস্ট, সাংবাদিক, চলচ্চিত্রকার ও গণমাধ্যমকে।

স্থানীয় সময় শুক্রবার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট হাউসে বাংলা প্রেস অ্যান্ড মিডিয়া ওই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সেরা লেখক ও কলাম লেখকের পুরস্কার পেয়েছেন সিডনি প্রবাসী অজয় দাশগুপ্ত।

এছাড়া মুদ্রিত সংবাদপত্র বিভাগে নোমান শামীমের মুক্তমঞ্চ, অনলাইন পত্রিকায় আতিকুর রহমানের প্রশান্তিকা, সাংবাদিকতায় নাইম আব্দুল্লাহ, ডকুমেন্টারি চলচ্চিত্রে কাইয়ুম খান এই পুরস্কার অর্জন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি সাখওয়াত মুসেলমানি সম্মাননাপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

এসময় তার সাথে ছিলেন জুরি বিভাগের প্রধান সিডনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক পশ্চিম বাংলার নাগরিক দেবলীনা ঘোষ এবং প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ।

এটি বাংলাদেশি জনগোষ্ঠীর জীবন ও কর্মের স্বীকৃতি বলে মত দিয়েছেন গুণীজনেরা।