২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে অ্যাথলেটিক্স ফেডারেশনের সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দেশটি সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি নূর উদ্দীন চৌধুরী নয়ন ও সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 09:58 AM

Updated : 25 Jul 2022, 04:09 PM

মঙ্গলবার জ্যাকসন হাইটসে ইটজি পার্টি সেন্টারে এ আয়োজন করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের সংগঠন ‘বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা।

উপস্থিত ছিলেন সাইদুর রহমান ডন, সংগঠনের উপদেষ্টা মঞ্জুর আহমেদ চৌধুরী, সৈয়দ এনায়েত আলী, সেলিম উদ্দিন, রানা ফেরদৌস চৌধুরী, আবদুর রউফ পাশা, শাহান উদ্দিন চৌধুরী, শামসাদ ফাতিমা পলাশ, শাহানারা আলী, জাহানারা বেগম লক্ষ্মী, মনোয়ারা বেগম মনি, রানা জামান, প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আব্দুন নূর বার ভূইয়া, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মো. সোলায়মান আলী, শেখ আতিকুল ইসলাম, সাখাওয়াত আলী, শাহীন আজমল, এনামুল হক, ইমাম উদ্দীন চৌধুরী কিরন, সাইদুর রহমান লিঙ্কন, মেহরান চৌধুরী, নূসাইবা সামস চৌধুরী, আক্তার ভূইয়া, নূর হোসেন লিটন, বেলাল আহমেদ, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান অনিক, জালাল উদ্দিন জলিল, নূরে আলম জিকু ও জুয়েল মইজুর লস্কর।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!