২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি হাবিব, সেক্রেটারি জিলানী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব- এর নির্বাচনে সভাপতি হিসেবে আহসান হাবিব পুনরায় নির্বাচিত হয়েছেন। হাসান জিলানী নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 10:07 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

স্থানীয় সময় ৩০ জুন অনুষ্ঠিত ওই নির্বাচনে একাধিক কোনও প্রার্থী না থাকায় কোষাধ্যক্ষ হিসেবে মশিউর রহমান মজুমদার এবং মেম্বারশিপ চেয়ার হিসেবে জিএফএম রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অপরদিকে সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন। এরা হলেন- আহসান হাবিব, সহ-সভাপতি একেএম রশিদ এবং রফিকুল ইসলাম। এতে আহসান হাবিব ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম পেয়েছেন ১৫ এবং একেএম রশিদ পেয়েছেন ৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে হাসান জিলানী ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ১৫ ভোট।

সংগঠনের ৮২ সদস্যের মধ্যে ৪৭ জন সদস্য ভোট দেন। ১৯ সদস্যের কার্যকরি কমিটির অবশিষ্ট পদগুলোর তালিকা শিগগিরই ঘোষণা করা হবে।

Image
লায়ন্স ক্লাবের নির্বাচনে বিজয়ী কর্মকর্তাদের সাথে সদস্যরা।

লায়ন্স ক্লাবের নির্বাচনে বিজয়ী কর্মকর্তাদের সাথে সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার লায়ন শাহনেওয়াজ নির্বাচনে ফলাফল ঘোষণা করেন।

এ সময় কমিশনের সদস্য আইনজীবী লায়ন নাসির উদ্দিন, লায়ন আসেফ বারী টুটুল এবং লায়ন মোহাম্মদ সাঈদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!