সুইজারল্যান্ডে আওয়ামী লীগের স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস একসাথে উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
স্থানীয় সময় রোববার দুপুরে জুরিখে অর্ধদিবসব্যাপি এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ কর্মীরা অংশ নিতে উপস্থিত হন।
দুপুরের খাওয়ার পর অনুষ্ঠানমালার সূচনা হয়, যাতে শুরুতেই কোরান, গিতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে আনন্দ করা হয়।
এসময় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও নানা উদ্যোগের প্রতি আলোকপাত করে এর প্রচারে সকল যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে বিষদ আলোচনায় আরো অংশ নেন সাংবাদিক, ব্লগার, মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ অমি রহমান পিয়াল, নির্বাচন কমিশনার কাজী আসাদুজ্জামান, আওয়ামী নেতা সোহেল আহমেদ রুবেন, কাজি রহিম, মাসুম খান দুলাল, ইসরাক আহমেদ নিপুন, জামাল উদ্দীন, সাইদ জসিম, আবু নাইম, সিহাব উদ্দীন, আনিস হোসাইন, আইয়ান জুনায়েদ এবং সুইজারল্যান্ড যুবলীগ এর সভাপতি জুয়েল মল্লিক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মুন বনিক, মাজহারুল আলম, সম্পা রয়, শিমু হাসান সরকার এবং অনেক শিশু শিল্পী।
