আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন
৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি।
রোববার আবুধাবির একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জামশেদুল আলম।
প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন যায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খন্দকার।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন করেন বাংলা খন্দকার ও কবিতা আবৃত্তি করেন রূপসী খন্দকার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
