২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিভায় ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র’ রোখার আহ্বান আইনমন্ত্রীর

‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে’ দিতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনিভা সফররত আইনমন্ত্রী আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুইজারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 07:05 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

মঙ্গলবার দেশটিতে বাংলাদেশ দূতাবাস ভবনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

আন্তর্জাতিক শ্রম সংস্থার বিশেষ অধিবেশন ও শুনানিতে অংশ নিতে সুইজারল্যান্ড সফররত মন্ত্রী তার আগমনের কারণসহ রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো ও র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষিত তুলে ধরেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় সভায় অংশ নেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুইজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান খান মুরাদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ মোজাম্মেল জুয়েল, সাবেক সহ সভাপতি মশিউর রহমান সুমন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি খলিলুর রহমান, হাসান ইমাম খান, আইয়ান জুনায়েদ, আবু নাইম ও স্বপন হাওলাদার।

শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হক এবং তার দুদিন আগে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জেনিভা আসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!