নিউ ইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণ প্রবাসীদের
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগানে স্মরণ সমাবেশ করেছেন প্রবাসের মুক্তিযোদ্ধা ও প্রবাসীরা।
ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের এ দিনটি স্মরণে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আলোচনা সভা করেন তারা।
বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স ইউএসএ, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের এ সভা আয়োজন করে।
এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মোর্শেদ আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহ্বায়ক আশরাব আলী খান লিটন, সুলতান আহমেদ ও সালেহা আলম।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান হবে ১৬ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
