হিউস্টনে প্রবাসী শিক্ষার্থীদের শহীদ দিবস পালন
নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনে পড়াশোনারত বাংলাদেশি ছাত্রছাত্রীরা।
এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি থিয়েটারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ছাত্রছাত্রীদের সংগঠন ‘গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ’ (জিসাব)।
বক্তব্য দেন জিসাবের উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব হিউস্টনের সাবেক ডিরেক্টর অব আইটি মোহাম্মদ সাকলাইন, হিউস্টনের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি পাভেল আহমেদ।
অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল একক ও দলীয় নাচ, কবিতা আবৃত্তি, বাংলা ব্যান্ড ‘আবোলতাবোল’ ও হিউস্টনের স্থানীয় ব্যান্ড ‘স্টুডিও ৭১’ এর গান।
ছাত্রছাত্রীরা বাংলাদেশ সোসাইটি আয়োজিত একুশের অনুষ্ঠানে যোগ দেন। প্রভাতফেরীতে অংশ নিয়ে হিউস্টনের কাছে সুগারল্যান্ডের শহীদ মিনারে ফুল দেন। এতে উপস্থিত ছিলেন সুগারল্যান্ড শহরের মেয়র জো জিমারম্যান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
