২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে শান্তি চেয়ে নিউ ইয়র্কে প্রবাসীদের র‍্যালি

ইউক্রেইনে শান্তি চেয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের রাস্তায় র‍্যালি করেছেন কয়েকজন বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 02:58 PM

Updated : 25 Jul 2022, 04:40 PM

র‌্যালিতে অংশগ্রহণকারীরা রাশিয়ার নিন্দা ও ইউক্রেইনে নারী-শিশুদের ওপর হামলার প্রতিবাদ জানান। বক্তব্যের সমর্থনে অনেকের হাতে ছিল পোস্টার-প্লেকার্ড।

শুক্রবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’ নামে একটি সংস্থার ব্যানারে এ আয়োজন করেন তারা।

আয়োজক সংস্থার প্রেসিডেন্ট শাহ শহিদুল হক বলেন, “আমরা শান্তি চাই। শান্তি ব্যাহত হওয়ার মতো কোন আচরণকে কখনও সমর্থন দিতে পারি না। জাতিসংঘ এবং মার্কিন কংগ্রেস ইউক্রেইনের অসহায় মানুষদের রক্ষায় দ্রুত সময়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করছি।”

‘গ্রিন টাচ ইউএসএ’-এর প্রধান কার্যনির্বাহী ভিক্টর ইলাহি বলেন, “আমরা কোন ধরনের সংঘাতে বিশ্বাসী নই। আশা করছি আলাপ-আলোচনার মধ্য দিয়েই এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।”

র‍্যালিতে আরও বক্তৃতা দেন আব্দুস সোবহান, মীর মশিউর রহমান, নাজমুল আলম শ্যামল ও আগা সালেহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!