প্রবাসী লেখক অজয় দাশগুপ্তের বই মেলায়
সিডনি প্রবাসী লেখক, কবি এবং কলামনিস্ট অজয় দাশগুপ্তের লেখা গল্প নিয়ে একটি বই বের হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়।
‘নারীর হৃদয় সবখানি’ শিরোনামে বইয়ের গল্পগুলো লেখক লিখেছেন কোভিড-১৯ সংক্রমণের সময়।
গল্প গ্রন্থটি প্রকাশ করেছে অয়ন প্রকাশনী (স্টল নম্বর-৫৪৪ থেকে ৫৪৬)।
লেখক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গল্পগুলোয় রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবানানন্দ দাশও চরিত্র হিসেবে এসেছেন।”
চট্টগ্রাম শহরে জন্ম ও বেড়ে ওঠা অজয় দাশগুপ্তের। প্রগতিশীল রাজনীতির সঙ্গে ছাত্রাবস্থা থেকেই জড়িত ছিলেন। সিডনিতেও তিনি নানা সংগঠনের সঙ্গে জড়িত।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
