নিউ ইয়র্ক পুলিশে ৫ বাংলাদেশির পদোন্নতি
পদোন্নতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) কর্মরত ৫ বাংলাদেশি।
তারা হলেন- ক্যাপ্টেন পদে মিলাদ খান, লেফটেন্যান্ট পদে মাহবুবুর খান সুহেল ও হাফিজ রহমান, সার্জেন্ট পদে তানভীর চৌধুরী ও সৈয়দ শাহ।
সম্প্রতি নিউ ইয়র্কে এনওয়াইপিডি একাডেমিতে এক অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেন পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল ।
পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)-এর প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক ও জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলম।
বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে। বর্তমানে চারশ পুলিশ কর্মকর্তা রয়েছেন এনওয়াইপিডিতে।
তার মধ্যে চারজন ক্যাপ্টেন, ১৫ জন লেফটেন্যান্ট, ৩৫ জন সার্জেন্ট, ১২ জন ডিটেক্টিভ ও অন্যরা অফিসার পদে কর্মরর্ত। এছাড়া ট্রাফিক বিভাগে ম্যানেজার ও সুপাইভাইজারসহ এজেন্ট হিসাবে কর্মরত রয়েছেন আরও সহস্রাধিক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
