টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেটে শহীদ স্মরণ
নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট।
মঙ্গলবার কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট ডেন্টোনিয়া পার্কে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু এ দিবসের অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর সোমবার সকালে বাংলাদেশ হাউজে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিত রাখা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু এই জাতিকে ভাষার অধিকার থেকে থেকে শুরু করে স্বাধীনতার লাল সূর্য পর্যন্ত উপহার দিয়ে গেছেন।
তিনি বলেন, যা হবে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
