আরব আমিরাতে অমর একুশে পালিত
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে এবং দুবাইয়ে বাংলাদেশ কন্সুলেট এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালিত হয়েছে ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল উপস্থিত সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রাষ্ট্রদূতের জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল নিবেদন এবং আলোচনা সভা।
এদিকে 'শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এর প্রথম প্রহরের কর্মসূচির অংশ হিসেবে আমিরাতের স্থানীয় সময় রাত ১২টা ১মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও কনস্যুলেটের কর্মকর্তারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
