২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ কমুনিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের ‘শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও কলেজ’ এর অধ্যক্ষ মীর আনিসুল হাসান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবুধাবির একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 09:32 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জামশেদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নাছির তালুকদার এর পরিচালনায় বিদায়ী সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।

Image
বিদায়ী অধ্যক্ষ মীর আনিসুল হাসানকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আরব আমিরাতের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃস্থানীয়রা।

বিদায়ী অধ্যক্ষ মীর আনিসুল হাসানকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আরব আমিরাতের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃস্থানীয়রা।

এতে বক্তব্য দেন আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খোন্দকার, প্রজন্ম বঙ্গবন্ধু ইউএইর সভাপতি এস এম রফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবীর বাপপি, এস এম আলাউদ্দিন, জাহাঙ্গীর সেলিম,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি  সৈয়দ লুৎফর রহমান, জমির হোসেন,মোজাম্মেল চৌধুরী, সজল চৌধুরী ও  আইয়ুব খান।

সভায় বক্তারা আবুধাবিতে বাংলাদেশের পতাকাবাহী একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে তার দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

পরে সংগঠনের পক্ষ তাকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!