২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপন করলেন প্রবাসীরা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের মিলনমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 10:12 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার সন্ধ্যার ওই অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন প্রবাসের জনপ্রিয় ব্যান্ড ‘মাটি’ পার্থ গুপ্ত এবং বাঙালি কমিউনিটির সাংস্কৃতিক সংগঠক সাহাবউদ্দিন চৌধুরী লিটন।

অনুষ্ঠানে অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন প্রবাসী ব্যবসায়ী সুলতান আহমেদ, যিনি আব্দুল্লাহ সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের মালিক।

তিনি তার বক্তব্যে বলেন, “ভালবাসা দিবসের চেতনা সকলের মধ্যে সদা উদ্ভাসিত থাকলে এবং সেই চেতনায় উজ্জীবিত হলে সকলের জীবনই সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করছি সামনের বছরের ভ্যালেন্টাইন উৎসবের দিনে আমার এ প্রত্যাশার প্রতিফলন দেখতে পাবো প্রতিটি প্রবাসীর মধ্যে।”

Image
ভালোবাসা দিবসের অনুষ্ঠানে প্রবাসীরা।

ভালোবাসা দিবসের অনুষ্ঠানে প্রবাসীরা।

বর্ণিল এ অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর প্রবাসের আরেক সমাজ-সংগঠক এবং রাজনীতিক আব্দুল কাদের মিয়াও সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বলেন, “পরম করুণাময়ের শোকরানা আদায় করছি করোনা মহামারীর পথ বেয়ে আবারো আমাদেরকে এমন একটি চমৎকার অনুষ্ঠানে সমবেত হবার সুযোগ দেয়ায়। মহামারিতে যারা ইন্তেকাল করেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা এবং আক্রান্তদের দ্রুত আরোগ্যে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করছি।”

কমিউনিটি অ্যাক্টিভিস্ট আশরাব আলী খান লিটনের সঞ্চালনায় এ মনোরম অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ আইনজীবী মঈন চৌধুরী,  জেবিবিএর তিন গ্রুপের তিন নেতা গিয়াস আহমেদ, মাহবুবুর রহমান টুকু এবং ফাহাদ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভ’ইয়া, আব্দুল্লাহ স্যুইটসের মালিক সুলতান আহমেদ, কমিউনিটি লিডার বেদারুল ইসলাম বাবলা, আব্দুল কাদের চৌধুরী শাহীন, চট্টগ্রাম সমিতির সেক্রেটারি মুকতাদির বিল্লাহ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি জাফরউল্লাহ, নির্বাহী সদস্য নাজিমউদ্দিন, রিয়াল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, কাউসার আহমেদ, সৈয়দ রাব্বি, মানবাধিকার কর্মী এ টি এম মাসুদ খান, শাহ শহিদুল হক সাঈদ, লিগ্যাল কনসালট্যান্ট নাসরীন আহমেদ এবং সাংস্কৃতিক সংগঠক জেবুন নাহার।

বক্তার মধ্যে আরো ছিলেন পার্থ গুপ্তের মা শুক্লা দত্ত। সকলকে ভ্যালেন্টাইন ডে-র প্রতীক লাল গোলাপ দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।

Image
ভালোবাসা দিবসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিক্ষার্থীরা।

ভালোবাসা দিবসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিক্ষার্থীরা।

সাদিয়া খন্দকার ও উৎপল চৌধুরীর পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বে অংশ নেন- শাহ মাহবুব, চন্দ্রা রায়, শামীম সিদ্দিকী, কৌশলী ইমা, রাজিব ভট্টাচার্য, চন্দন চৌধুরী, ঋত্মিকা ব্যানার্জি, শান্তারা মেগা, উদীপ্ত চৌধুরী,  তৃনিয়া হাসান এবং মনিকা দাস।

দৃষ্টিনন্দন নৃত্য উপস্থাপন করেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিক্ষার্থীরা।

ভালোবাসার অপূর্ব সুর-লহরীতে ভিন্ন এক পরিবেশ তৈরি করেন যন্ত্রীরা। এরা ছিলেন মাটি ব্যান্ডের পার্থ গুপ্ত ও সাইফুল মিঠু (কিবোর্ড), জোহান (লিড গিটার), মাহফুজ রহমান (বেইজ গিটার), রিচার্ড (অক্টোপ্যাড) এবং রাকেশ ব্যানার্জি (পার্কেসন)।

টিকেটহীন অনুষ্ঠানে অনেকেই ছিলেন ভালোবাসার রঙ লাল পোশাকে।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই আগত সকল দর্শক-শ্রোতার জন্যে ছিল খলিল বিরিয়ানির প্যাকেট।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!