জেনিভায় ঋতুরাজ বসন্তকে বরণ করা হলো
প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেই সুইজারল্যান্ডের জেনিভার বাঙালিরা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরণ করে নিলেন ঋতুরাজ বসন্তকে।
স্থানীয় সময় রোববার জেনিভায় বসবাসরত প্রবাসী নারীদের উদ্যোগে শিশু-কিশোরদের সমন্বয়ে ওই বসন্ত বরণ উৎসবের আয়োজনের পেছনে ছিল ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সুইজারল্যান্ড শাখা।
‘বসন্ত ১৪২৮’ শিরোনামে উৎসবটির আয়োজন করা হয় ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত সভাপতি শশী খাঁনের বাস ভবন হলে।
অনুষ্ঠানে যৌথ সঞ্চালক ছিলেন শশী খান এবং পৌলোমী দত্ত।
তারা বাংলা ঋতুরাজ ‘বসন্ত ১৪২৮’ সবার জন্য সুখ শান্তি ও সফলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করে আয়োজক এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃতিতে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন- রিমি হোসাইন, পুর্ণিমা খান, মিলি হোসাইন, নাহার নাজমুন, জলি চৌধুরী, সেগুপ্তা মোহাম্মদ, বেলি বড়ুয়া, লতা আল আমীন, লাবনী, আকিব সনি সহ আরও অনেকে।
উপস্থিত প্রায় সকলেই বিভিন্ন খেলাধুলা এবং প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হন।
উপস্থিত সকলের সফলতা কামনা ও অভিনন্দন জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত উৎসবের সমাপ্তি ঘোষণা করেন শশী খান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
