২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাষার মাস উপলক্ষে চীনে অধ্যয়নরত বাংলাদেশি এবং পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্রিকেট সিরিজে জয়ী হয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 08:51 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

৫ ম্যাচের ওই ক্রিকেট সিরিজ টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের পাঠক ফোরামের চীন শাখা, যার ৩টি জিতে সিরিজ জয় করেন পাকিস্তানি শিক্ষার্থীরা।

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন, ওই পত্রিকার পাঠকদের ফোরামের চীন শাখার আহ্বায়ক কমিটির সদস্য আহনাফ তহমিদ আনন।

ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এর স্টেডিয়ামে চলে এ ক্রিকেট সিরিজ টুর্নামেন্ট।

সিরিজের ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠাতা ও পরিচালক গবেষক মো. জালাল উদ্দীন, গবেষক সঞ্জিত কুমার মন্ডল, গবেষক মো. আরফান  আলী ও চীনা গবেষক ইয়াং লুই।

প্রতিটি ম্যাচ ছিল ১৫ ওভারের। প্রথম ম্যাচে টসে জিতে আরাফাত আকন্দের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সংগ্রহ করে ১১৫ রান। জবাবে মোহাম্মদ করিমের নেতৃত্বাধীন পাকিস্তান দল সংগ্রহ করে ৮৫ রান।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের করা ১০৬ রানে জবাবে বাংলাদেশ ১০১ রান করে ম্যাচ হেরে যায়।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করে ১৫০, জবাবে পাকিস্তান করে ১০৫ রান। চতুর্থ ম্যাচে পাকিস্তানের করা ১৩৪ রানের জবাবে বাংলাদেশে করে ১৩০ রান।

২-২ সমতায় থাকা দুই দল সিরিজ জয় করতে ১৫ ফেব্রুয়ারি মাঠে নামে দুই দল। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ১২৪ রান। এর জবাবে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৮৫ রান।

ফাইনাল ম্যাচ জিতে পাকিস্তান ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়। শেষ ম্যাচ দুই দল থেকে দুইজন ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।

পাকিস্তানের মোহাম্মদ নবী এবং বাংলাদেশের আরাফাত আকন্দকে ম্যান অব দ্য সিরিজ ঘোষণা করা হয়।

‘খেলার মাধ্যমে মাতৃভাষা দিবস’- প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন ছিল ভিন্ন কিছু। ম্যাচ শেষ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!