২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ‘নবকণ্ঠ সঙ্গীতা পদক’ পেলেন প্রবাসী ৬ শিল্পী

প্রবাসী অনলাইন সংবাদপত্র ‘নবকণ্ঠ’-এর দেওয়া ‘নবকণ্ঠ সঙ্গীতা পদক’ পেলেন ফ্রান্স প্রবাসী ৬ বাংলাদেশি শিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু তাহির , ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 08:25 AM

Updated : 28 Apr 2022, 11:34 PM

তারা হলেন- নিলুফার ফেরদৌস শিউলী, শ্রমন বিভোবানন্দ সাগর, মুন্নী খন্দকার, নিলীমা গীতা, বরণ বড়ুয়া ও গৌতম বিশ্বাস।

শনিবার প্যারিসের উপকণ্ঠ সেইন দি নিস্ এলাকায় এক রেস্টুরেন্টে এ সম্মাননা অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন ‘নবকণ্ঠ’-এর সহযোগী সম্পাদক নয়ন মামুন। প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম।

বক্তব্য দেন নবকণ্ঠ সম্পাদক আবু তাহির, সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি নুরুল আবেদীন, ইপিবিএ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতালেব খান, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সালাম হোসেইন রহমান, ছাতক-দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদ, প্যারিস নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আলম মায়া, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম মঞ্জু ও স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!