যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি
নুরুন নবীকে সভাপতি ও রানা হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।
একুশে পদকপ্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধা নুরুন নবী পুনরায় সভাপতি পদে মনোনীত হলেন, আর পেশায় প্রকৌশলী রানা হাসান মাহমুদ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শনিবার ভার্চুয়াল-কনফারেন্সে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক সাংগঠনিক সভায় ‘সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
কমিটির অপর কর্মকর্তারা হলেন: সহ সভাপতি রাফায়েত চৌধুরী, ফাহিম রেজা নূর, সফেদা বসু বিন্দু, আহাদ আহমেদ, মুক্তিযোদ্ধা আবু তাহের, আবু নাসের রাজীব, নজরুল আলম, মঞ্জুরুল করিম রুমি, আব্দুর রহীম বাদশা, জাকারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, বিশেষ প্রকল্প সম্পাদক শাখাওয়াত আলী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৈয়দ মতিউর রহমান সিমু, কমিউনিটি বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক সিরাজুদ্দিন আহমেদ সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক অজন্তা সিদ্দিকি, নারী বিষয়ক সম্পাদক নাসরিন আহমেদ মুন্না, যুব বিষয়ক সম্পাদক আরেফিন চৌধুরী পিয়াল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন উদ্দিন টিপু ও নুরুননবী চৌধুরী শামিম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
